মনের
তো নয় মানুষের কথা হোক,
মৃত্যুর
নয়, ওড়াও জীবন ধ্বজা I
কবে
সত্যের পথটা দেখবে লোক,
অনেক
তো হলো মিথ্যা রাজা সাজা II
উৎসবের
ডাক দিয়েছিলে তুমি দেশে,
মৃত্যু
মিছিলে পরিণত তা আজ I
রামের
তো নয় ভেতরে যমের বেশে,
তোমার
এ সাজ মিথ্যা, মহারাজ II
ধর্মের
নামে খেলেছো অনেক লীলা,
স্বপ্নের দিন ভ্রষ্টাচারের শেষ I
মিথ্যা
প্রতিশ্রুতির হোরিখেলা ,
নিঃশ্বাসে
দাম দিচ্ছে যে আজ দেশ II
ভুলের
মাশুল গুনছে যে দেশবাসী,
চলে
গেলো কত তরতাজা সব প্রাণ I
বুঝবে
কি তা অজ্ঞ অর্চক রাশি,
মহারাজা, তুমি মোটেই নয় মহান II
মন
নয়, আজ বাঁচুক আগে প্রাণ,
গেরুয়া
নয়, রামধনু রঙে ধ্বজা I
ধর্মের
নয়, বিজ্ঞানের গাও গান,
নাহলে
যে শুধু মিথ্যা রাজা সাজা II
- সোমদত্তা রায়
Courtesy : Internet

