আবার
কবে দেখা হবে সুস্থ শহর প্রান্তে,
আবার
কবে দেখা হবে সবল এক দিনান্তে I
আবার
কবে দেখা হবে মায়ের স্নেহের চোখে,
আবার
কবে দেখা হবে আলিঙ্গনের বুকে I
আবার
কবে দেখা হবে পথের বাঁকের ধারে,
আবার
কবে দেখা হবে সাত সাগরের পারে II
ছুঁয়ে
তোমায় দেখতে চাই তোমার কাছে এসে,
হাতটা
আবার ধরতে চাই তোমায় ভালোবেসে I
ঘুরবো আবার পথে ঘাটে খেলা ধুলার মাঠে মাঠে,
করবো
আবার লুটোপুটি নববর্ষের প্রাতে I
হবে
দেখা তোমার সাথে আবার নতুন বেশে,
আশা, তুমি
বদলাবে না অতিমারীর শেষে II
- সোমদত্তা রায়
-

সুন্দর অভিব্যক্তি। মন ভরানো কবিতা
ReplyDeleteChaitali thank you 🙏🏻
Delete